ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ৪:৪৭ পিএম

এখন থেকে প্রতিবছর বাংলাদেশের দুই হাজার কর্মী আরব আমিরাতে যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বলেছেন, শুধু গাড়িচালক নয়, বিভিন্ন খাতে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, কর্মী নিয়োগের বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলো পর্যবেক্ষণ করতে আজকে এখানে এসেছি। নার্সিং, চালক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন খাতে কর্মী প্রয়োজন।

এ নিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুই দেশই একসাথে কাজ করবে বলেও জানান আব্দুল্লাহ আলী আল হামুদি। বলেন, আমাদের এই সম্পর্ক আমাদের দুই দেশের জাতির পিতারা শুরু করেছিলেন। আবার আমা সেটা এগিয়ে নিবো।

গত মাসে দুবাই সফরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সেখানকার প্রায় ৪০টি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলাম। তারমধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সাথেও বৈঠক হয়। এতোদিন প্রতিবছর ৫০০ এর মত কর্মী আরব আমিরাতে যাচ্ছে। এখন থেকে প্রতিবছর যাবে দুই হাজার কর্মী।

রাত পোহালেই ভোট, কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট!রাত পোহালেই ভোট, কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট!
বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার হলো ইউএই। সেখানে প্রায় ২১ লাখ ৫৮ হাজারের মতো কর্মী রয়েছেন। আর সম্প্রতি একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে।

রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি বলেন, চলতি বছর আমরা এক হাজার ৩০০ট্যাক্সি চালক নিবো। ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে। বেতনাদিও আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী হবে।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer