প্রকাশিত: ২৮/০৬/২০১৮ ৫:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীকে নিবন্ধনের কাজ শুরু করেছে জাতিসংঘ ও বাংলাদেশ। এই শরণার্থীদের ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছর আগষ্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী শুদ্ধি অভিযান শুরু করলে সেখান থেকে সাত লাখের বেশি মুসলিম রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার বাহিনীর অভিযানকে ‘জাতি নিধন’ হিসেবে অভিহিত করে জাতিসংঘ। মিয়ানমার অবশ্য এই অভিযোগ অস্বীকার করে একে বৈধ বিদ্রোহ দমন অভিযান চালানো হয়েছে বলে দাবি করে।

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) ও বাংলাদেশ সরকার চলতি সপ্তাহ থেকে যৌথভাবে এই নিবন্ধনের কাজ শুরু করেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় কক্সবাজার জেলায় শরাণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের ব্যাপারে একটি বিশ্বাসযোগ্য ডেটাবেজ তৈরির জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ইউএনএইচসিআর প্রতিনিধি ক্যারোলিন গুলাক জানিয়েছেন।

বাংলাদেশের শরণার্থী বিষয়ক কর্মকর্তা আবুল কালাম বলেন, নভেম্বরের মধ্যে এই ডেটাবেজ তৈরির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এতে শরণার্থীদের জন্ম ও পরিবারের বিস্তারিত বিবরণ থাকবে এবং তা মিয়ানমারের সঙ্গে বিনিময় করা হবে।’

যে কোন প্রত্যাবর্তন নিরাপদ ও সেচ্ছায় হতে হবে উল্লেখ করে কালাম বলেন, ‘এটা প্রত্যাবাসন প্রক্রিয়াকে সাহায্য করবে।’

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer