প্রকাশিত: ১৫/০৩/২০১৯ ৮:১৭ এএম

বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শান্ত ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)।
সম্প্রতি কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে খুন, অপহরণ ও বিভিন্ন অপরাধের সঙ্গে আরসার সদস্যদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর এক ভিডিও বার্তায় এই আহ্বান জানালো আরসা।

২০১৬ সালে মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে আরসার। মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার এই গোষ্ঠীর স্বাধীকারের দাবিতে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে।

দেশটির সরকার সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে দাবি করে রাখাইনের পশ্চিমাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে। ২০১৭ সালের আগস্টে রাখাইনে আরসার হামলার পর সেনাবাহিনীর কঠোর অভিযান শুরু করে। এই অভিযানের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা মুসলিম রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।

গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যারও অভিযোগ উঠেছে। সদস্যদের সহিংসতার খবর স্বীকার করে আরসা বলছে, তারা এই ধরনের সহিংসতা সমর্থন করে না।

টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় আরসা বলছে, ‘অভিযুক্তরা শুধুমাত্র বাংলাদেশ সরকারের বিরুদ্ধেই কাজ করছে না, বরং তাদের নিজেদের অপরাধের জন্য আরসাকে কাঠগড়ায় তুলছে। তাদের কার্যকলাপের কারণে পুরো বিশ্বের সামনে রোহিঙ্গা সম্প্রদায়কে অপমানিত করা হচ্ছে।’

বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আরসা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer