ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ৯:০৯ এএম

বাংলাদেশে বিজ্ঞাপন সুবিধা চালু করেছে টিকটক। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহজে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিতে, টিকটকের সেলস পার্টনার হিসেবে নির্বাচিত করা হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল)। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ফলে দেশের ব্র্যান্ড এবং ব্যবসাগুলো তাদের বিজ্ঞাপনের জন্য টিকটক প্ল্যাটফরমের ইউজারদের সঙ্গে যুক্ত হতে পারবে। এ ছাড়া বিজ্ঞাপন সমাধানগুলো আরও সুনির্দিষ্টভাবে দেওয়ার জন্য অ্যালেফ প্রতিষ্ঠানটি টিকটক প্ল্যাটফরমের বিজ্ঞাপন টুলসগুলোতেও অ্যাক্সেস পাবে।

বিশ্ব জুড়ে টিকটকের ব্যবহারকারী ১ বিলিয়নেরও বেশি। বাংলাদেশেও প্ল্যাটফরমটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। টিকটকের এই বিশাল পরিসরের ইউজারদের সঙ্গে ব্র্যান্ডগুলোকে কাজ করার সুযোগ করে দিতে এই পার্টনারশিপ।

অ্যালেফ প্রতিষ্ঠানটির পার্টনার ও চিফ অপারেটিং অফিসার ইগ্নাশিও ভিদাগিউরেন বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞাপনদাতা, এজেন্সি এবং ছোট-মাঝারি প্রতিষ্ঠানগুলোকে টিকটক প্ল্যাটফরমের সঙ্গে সংযুক্ত করাই আমাদের সেলস পার্টনারশিপের উদ্দেশ্য। আমাদের মূল লক্ষ্য হলো, ‘সকলের জন্য ডিজিটাল বিজ্ঞাপন’ এবং তা শুধু শিক্ষা, তথ্য এবং স্থানীয়দের সহায়তার ভিত্তিতেই সম্ভব।

পাকিস্তান এবং বাংলাদেশের টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশন বিভাগের পার্টনারশিপ ম্যানেজার ফাইজা জাফর বলেন, ‘টিকটকের সেলস পার্টনার হিসেবে অ্যালেফকে বাংলাদেশে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহার করতে পারবেন। এই পরিষেবাটি দ্রুততর হওয়ায় তা সুবিধাজনকও হবে যা অন্য প্ল্যাটফরমগুলোতে এখনো নেই।’ চলতি বছরের শুরুর দিকে টিকটকের এই পার্টনারশিপ কার্যকর হয়েছে। এই উদ্যোগটি বাংলাদেশে অ্যালেফের জন্য যেমন একটি বড় মাইলফলক তেমনি এ দেশের বিজ্ঞাপনদাতাদের জন্যও ডিজিটাল মার্কেটিং করার এটি একটি নতুন সুযোগ তৈরি করবে।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...