প্রকাশিত: ১৫/০৭/২০২১ ১১:০৬ এএম

কক্সবাজারে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরীর কাজে জড়িত এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক তারিকুল ইসলাম

আটককৃত রোহিঙ্গা হলেন ক্যাম্প-২২ (উনচপ্রাং) এর রোহিঙ্গা আবু শামার ছেলে রোহিঙ্গা মো: তৈয়ব (২৮)।

এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ক্যাম্প-২২ (উনচপ্রাং) এর রোহিঙ্গার পিতা-আবু শামা, এফসিএন-২৪৩৯২৪ অবৈধভাবে বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরী করার কাজে জড়িত। এমন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাকে আটক করে। তল্লাশি করার পরে মোবাইলে তার নামে বাংলাদেশী পাসপোর্ট ও এনআইডির ছবি পাওয়া যায়।

তারিকুল ইসলাম আরও জানান, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সিআইসি‘র কাছে হাজির করলে তিনি অভিযুক্তকে হেড মাঝির জিম্মায় ছেড়ে দেন এবং পাসপোর্ট ও এনআইডি‘র মূল কপিসহ বৃহস্পতিবার (১৫ জুলাই) সিআইসি অফিসে হাজির থাকতে নির্দেশ দেন।রাইজিংবিডি

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...