ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ৮:৪৮ এএম

ভারত সরকার স্থলপথে বাংলাদেশি তৈরি পোশাকসহ নির্দিষ্ট কিছু পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার (১৭ মে) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (DGFT) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, এই নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং শুধুমাত্র নহাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে এসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাক, ফলমূল, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী (পণ্যের কাঁচামাল ছাড়া), তুলার বর্জ্য এবং কাঠের আসবাবপত্র ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামসহ পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে আর প্রবেশ করতে পারবে না।

Swapno

তবে নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে নেপাল ও ভুটানের জন্য বাংলাদেশ হয়ে রপ্তানি হওয়া পণ্য, এবং মাছ, এলপিজি, ভোজ্যতেল ও চূর্ণ পাথর—এই চারটি পণ্য স্থলপথে আগের মতোই ভারতে প্রবেশ করতে পারবে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুধুমাত্র সমুদ্রবন্দর নির্ভর পরিবহন ব্যবস্থার ফলে বাংলাদেশের এসব পণ্যের পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। ফলে এ খাতে প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে চীনের বেইজিংয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মন্তব্যকে কেন্দ্র করে টানাপোড়েন শুরু হয়, যেখানে তিনি বাংলাদেশকে অঞ্চলের একমাত্র সমুদ্রপথের অভিভাবক বলে উল্লেখ করেন। এর জেরে মার্চে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছিল। বর্তমান নিষেধাজ্ঞাকে সে কূটনৈতিক উত্তেজনার ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...