ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ৮:২৯ এএম

টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে থেকে গুলি চালানোর ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৩ জুন) ঢাকায় মিয়ানমারের দূত‌াবাসে কূটনৈতিক পত্র পা‌ঠি‌য়ে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানানো হয়েছে। কূট‌নৈ‌তিক চ্যানেলে এ প্রতিবাদ জানানো হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত ২১ মে বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানানো হয়েছে।

‘দুই-একবার মিয়ানমার থেকে আসা গুলি আমাদের টহল বোটে লেগেছে’
মাঝ সাগরে নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি
কূটনৈ‌তিক সূত্রগুলো বলছে, ইতোমধ্যে ঢাকায় এসেছেন মিয়ানমারের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত কিউ সোয়ে মোয়ে। তিনি বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নাঈম উদ্দিন আহমেদের কাছে তার পরিচয়পত্রের অনুলিপি পেশ করেন। বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নব‌নিযুক্ত রাষ্ট্রদূত।

আশা করা হচ্ছে, মিয়ানমারের রাষ্ট্রদূত খুব শিগগিরই বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দিনের কাছে তার প‌রিচয়পত্র পেশ করবেন। প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে প‌রিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত আনুষ্ঠা‌নিকভাবে তার কূট‌নৈ‌তিক কর্মযজ্ঞ শুরু করতে পারবেন।

সম্প্রতি টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। নাফ নদীর মোহনায় এই ঘটনাগুলো ঘটে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...