নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ১০:৪৫ পিএম

দলমতের উর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের নীতি, নৈতিকতা, গণতন্ত্রের প্রতি দায়িত্ববোধ রেখে সংবাদ তুলে ধরার আহবান জানান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।

 

রবিবার (৮মার্চ) বিকেলে রামু প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান ও আনিস নাঈমের যৌথ সঞ্চালনায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী হল রুমে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া,

রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমদ মাহিন চৌধুরী, রামু সরকারি কলেজের (সাবেক) অধ্যক্ষ আবদুল হক।

স্বাগত বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস. মোহাম্মদ হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফুরকান আহমদ, রশিদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি, জেলা যুবদল নেতা মীর্জা নুরুল আবছার, বিএনপি নেতা মোস্তাক আহমদ মেম্বার, রাসেদ সিকদার,ফুরকান উল্লাহ  রামু উপজেলা এনসিপির আহবায়ক আহসান জুবায়ের, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম, ছাত্রশক্তির জেলা সদস্য সচিব জায়েদ বিন আমান, ন্যাশনাল ওলামা এ্যালায়েন্সের যুগ্ন সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম, রামু কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস, বাংলাদেশ বেতার কক্সবাজারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবির , উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত দেবনাথ, উপজেলা  মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক শাহনেওয়াজ মোর্শেদ, রামু সরকারি কলেজের অধ্যাপিকা মানসী বড়ুয়া, ককসবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, রামু উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে  বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াস।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer