ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ৭:৩২ এএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবাসহ রফিক আহমদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে৷ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

এর আগে, বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের নাজির পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিক আহমদ (৪২) উপজেলার ৮ নম্বর ওয়ার্ড়ের নাজির পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজির পাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করার জন্য অবস্থান করছিল। এসময় র‍্যাবের আভিযানিক দল ওই স্থানে অভিযান চালিয়ে রফিক আহমদকে আটক করে।

পরে আটক রফিকের বসতঘর ও সিলিংয়ের ওপরে একটি সাদা প্লাস্টিকের বস্তায় তল্লাশি করে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযান চলাকালীন ওই স্থানে আভিযানিক দল পৌঁছানোর আগে তার পাঁচজন সহযোগী পালিয়ে যান বলে স্বীকার করেন তিনি। তিনি আরও স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পর মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা সংঘবদ্ধভাবে মাদক চোলাচালান করে থাকেন। সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত।

জব্দ মাদকসহ আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবু সালাম চৌধুরী।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer