ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৮/২০২৩ ৮:২৪ এএম

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করে বরিশাল বিভাগীয় অফিসে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছে এক রোহিঙ্গা তরুণ। পাসপোর্ট করতে সহায়তার অভিযোগে দুই বাংলাদেশিকেও আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস কর্তৃপক্ষ।

রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন।

আটক রোহিঙ্গা হলেন— মো. ইসমাইল (১৮)। তিনি উখিয়া থানার বালুখালী এলাকার মো. ইলিয়াসের ছেলে। ইসমাইল বরিশালের কাজিরহাট থানার শ্যামেরহাটের কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। জাতীয় পরিচয়পত্রে ইসমাইল নিজের নাম মো. রাফি ও বাবা ছাদের আলী বেপারী উল্লেখ করেছে।

তাকে সহায়তার অভিযোগে আটক দুজন হলেন— বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার চরসোনাপুর এলাকার হাসেম ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩৭) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুয়া গ্রামের আব্দুল্লাহ হাওলাদারের ছেলে মো. হোসাইন (২৬)।

উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। ওই জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসে। অফিসের লোকজন ও কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ইসমাইল মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

জাকির হোসেন আরও বলেন, তাকে সহযোগিতার অভিযোগে আটক মো. হোসাইন নিজের নাম সোহেল বলে জানিয়েছেন। পরে তার জাতীয় পরিচয়পত্রে মো. হোসাইন পাওয়া গেছে। তাকেও রোহিঙ্গা হিসেবে ধারণা করা হচ্ছে। সকলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব‌রিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গাসহ ৩ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...