প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৯:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০২ পিএম

নিউজ ডেস্ক:: উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় বন্যার্তদের সাহায্যার্থে এখন পর্যন্ত ২৯ প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার আইএসপিআরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সরকারের নির্দেশে নতুনভাবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পিডবোট ও উদ্ধার সামগ্রীসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়াও পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে।

এখন পর্যন্ত উক্ত এলাকাসমূহ হতে সেনাবাহিনী দুই হাজারেরও অধিক মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি-পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে।

সেনাবাহিনী সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করেছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যা দুর্গত এলাকায় যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer