ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ১০:৩৭ এএম

চলমান আকস্মিক বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সঙ্গে নিয়ে জরুরি ভিতিত্তে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)’র সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বন্যা কবলিত এলাকাগুলোয় ১০ হাজার পরিবারের হাতে ত্রাণের খাদ্যসামগ্রী পৌঁছে দেবে গ্রামীণফোন। এছাড়া মাঠ পর্যায়ের পরিস্থিতি অনুযায়ী পানযোগ্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল‍্যান্ট এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের ব্যবস্থা করবে কম্পানিটি।

গ্রামীণফোনের হেড অব ইএসজি ফারহানা ইসলাম বলেন, ‘এমন সংকটময় পরিস্থিতিতে সমাজের মানুষের পাশে দাঁড়ানোয় বিশ্বাসী গ্রামীণফোন। আমাদের কোম্পানির নেওয়া পদক্ষেপের পাশাপাশি আমরা কর্মীদের কাছ থেকে অনুদান সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে তারা স্বেচ্ছায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পান। তাদের ব্যক্তিগত সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনে ব্যবহার করা হবে। সমাজের প্রয়োজনে সব সময় মানুষের পাশে দাঁড়াতে আমরা সংকল্পবদ্ধ।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান অধ্যাপক ড এম ইউ কবীর চৌধুরী বলেন, ‘বন্যার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব মানুষদের পাশে দাঁড়াতে এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষীপুর, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে ১০ মিনিট এবং ৫০০ এমবি ইন্টারনেট প্রদান করছে গ্রামীণফোন, যাতে তারা জরুরি যোগাযোগ অব্যাহত রাখতে পারেন। গ্রাহকরা *১২১*৫০৫০# ডায়াল করে সুবিধাটি গ্রহণ করতে পারবেন, যার মেয়াদ হবে ৩ দিন। এছাড়া দুর্যোগপূর্ণ এলাকায় নিকটস্থ চলমান গ্রামীণফোন সাইটে মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ থাকছে

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer