ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ৮:১৭ এএম , আপডেট: ২৩/০৫/২০২৫ ৮:১৮ এএম

বন্ধুদের সঙ্গে জয়পুরহাট থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. মাছুম (৪৫)। ভ্রমণ শেষে চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে চড়ে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে নগরের শাহ আমানত সেতুর সংযোগ সড়কে পৌঁছান তাঁরা। এ সময় মাছুমের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি লবণবোঝাই ট্রাক। এতে সড়কে ছিটকে পড়লে ট্রাকচাপায় নিহত হন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরের শাহ আমানত সেতুর সংযোগ সড়কের তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছুম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মাছুমের পেছনে বসা আরোহী অক্ষত আছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে জয়পুরহাটে ফিরছিলেন তাঁরা। তুলাতুলি এলাকার অদূরে একটি লবণবোঝাই ট্রাক মাছুমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মাছুম ছিটকে পড়েন সড়কের ওপরে। তাঁর বন্ধু ও মোটরসাইকেল সড়কের পাশে পড়ে যায়। ট্রাকটি মাছুমকে মাড়িয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাকলিয়া থানার উপপরিদর্শক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, মাছুমের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর ওই বন্ধু সেখানেই আছেন। বাকি দুজনকেও খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে বিস্তারিত নাম–ঠিকানা পাওয়া যাবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...