ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৮/২০২৩ ৯:৫০ এএম

কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা ভ্রমণে গিয়ে বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে নদীতে পড়ে শুভ (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে এ ঘটনা ঘটে। নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে করতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা থেকে অভিযান বন্ধ রয়েছে। খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

শুভর বন্ধুরা বলেন, সকালে আমরা বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে যাই। বিকেল ৫টার দিকে নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যাই। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেনি।

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি। খুলনার ডুবুরি দল আসছে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...