প্রকাশিত: ২২/০২/২০১৯ ১০:২৮ এএম

ইমাম খাইর::
কক্সবাজারে নবগঠিত এডহক ভিত্তিতে পরিচালিত র‍্যাবের নতুন ব্যাটালিয়ন-র‍্যাব-১৫ এর অভিযানিক দলের সাথে টেকনাফের দমদমিয়া এলাকায় ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এতে শীর্ষ ডাকাত (বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক) এবং নয়াপাড়া আনসার ক্যাম্প লুট ও আনসার কমান্ডার হত্যাকাণ্ডের অন্যতম হোতা নুরুল আলম নিহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫ (টেকনাফ) এর লে. মির্জা শাহেদ মাহতাব মুঠোফোনে সিবিএনকে জানান, শুক্রবার ভোরে তাদের আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি চালায় একটি ডাকাত দল। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়কালে ডাকাত নুরুল আলম নিহত হয়। এতে র‍্যাব-এর দুজন সদস্য সামান্য আহত হয়েছে বলে দাবি করেন মির্জা শাহেদ মাহতাব।

আহত দুজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক মেজর মেহেদী হাসান শুক্রবার সকাল ৯ টার দিকে খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মারদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।সিবিএন

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer