প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ছোটন
সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে “কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর ...

ডেস্ক রিপোর্ট::
রাঙ্গামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রাজস্থলীর ইউএনও মো. শেখ সাদেক বন্দুকযুদ্ধে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
পাঠকের মতামত