প্রকাশিত: ২০/০৫/২০১৯ ১০:০৩ এএম

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। তারা হলেন, মনির (৪৫) ও গিয়াস (৩৩)। সোমবার ভোর পৌনে চারটার দিকে হাজারীবাগের মধুসিটির সামনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। র‌্যাব বলছে, নিহতরা ছিনতাইকারী।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, শ্রীমঙ্গল থেকে ইস্পাহানী কোম্পানির একটি চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে নিয়ে ঢাকায় চলে আসে ছিনতাইকারী চক্র। কাভার্ডভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় মধুসিটির সামনে র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে ভ্যানটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
এরপর কাভার্ডভ্যানে অবস্থান করা কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে র‌্যাবের ২ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ২ জন গুলিবিদ্ধ হয় এবং আরও কয়েকজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটিতে কমপক্ষে ৮-৯ টন চা পাতা আছে।

তিনি জানান, নিহতদের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের নাম জানা গেছে। ঘটনাস্থল থেকে চা-পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ড ভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল পুলিশের সূত্রে জানা যায়, নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে। মনির এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। তিনি প্রায়ই চা-পাতাভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে যেতেন। নিহত চালক গিয়াস ছিনতাইকৃত কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...