
ডেস্ক রিপোর্ট::
জেলার সীতাকুণ্ডে এক স্কুলছাত্রীকে আচারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পররিচালক মাশকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিদিনের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডের ওই এলাকা দিয়ে র্যাবের একটি টহল দল যাচ্ছিল। আচার খাওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণকারী রানা (২০) সে সময় ওখানেই অবস্থান করছিল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তাকে ধরতে গেছে মনে করে র্যাবের ওপর গুলিবর্ষণ শুরু করে সে। পরে র্যাবও পাল্টা গুলি শুরু করে।
এক পর্যায়ে রানার সঙ্গিরা পালিয়ে যায়। পড়ে ঘটনাস্থলে রানার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রানার গুলিবিদ্ধ লাশের পাশ থেকে একটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত