প্রকাশিত: ০১/০৬/২০১৭ ১:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::
রাজধানীর বনানীতে আলোচিত রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের কোনো আলামত মেলেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্টের (শারীরিক পরীক্ষা) রিপোর্ট হস্তাস্তর করেন সোহেল মাহমুদ।

তিনি জানান, ওই দুই তরুণীর মেডিকেল টেস্ট দেরিতে করানোয় স্পামে বীর্যের অস্তিত্ব মেলেনি।

এরআগে গত ৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্ট (শারীরিক পরীক্ষা) সম্পন্ন হয়।

গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে এনে ধর্ষণ করা হয় ওই দুই তরুণীকে। ৪০ দিন পর ৬ মে বনানী থানায় মামলা করেন দুই তরুণী।

ওই মামলায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer