প্রকাশিত: ১৯/০৬/২০১৭ ১১:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০২ পিএম
Single Page Top

বনপা নিউজ :

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)র কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১৮ জুন বিকেল ৪টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আ্ইইবি), ঢাকায় “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কিন্তু হটাত অসুস্থ হয়ে পরায় আসতে না পারায় সাধারণ সম্পাদকের ফোনের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং সকলকে তিনি অভিনন্দন জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন । তিনি বলেন , ভবিষ্যতে অনলাইন সংবাদপত্র পত্রিকার মেইনষ্ট্রিম দখল করে নেবে। কাগজের পত্রিকা অদূর ভবিষ্যতে উঠে যাবে। এখন অনলাইন সংবাদপত্রের প্লাবন চলছে । তবে মান সম্পন্ন সংবাদ পরিবেশনে অনলাইনগুলোকে আরো নজর দিতে হবে।তিনি আরো বলেন , অনলাইন সম্পাদক মালিকদের সংগঠন বনপার সঙ্গে থাকবেন। সার্বিক সহযোগিতা দেবেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য দেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সদর আলী বিশ্বাস,পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ-উর রহমান, ওয়ালটনের অ্যাডিশনাল পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী, দৈনিক বাংলার ডাক পত্রিকার সম্পাদক এ্যাড. মোয়ার হোসেন সিদ্দিক, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী, বনপার সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি।

এছাড়া উপস্থিত শুভেচ্ছা বক্তব্য দেন সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সাংগঠনিক সম্পাদক, রবিউল হক খান সহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বনপা’র সিনিয়ার যুগ্ম সম্পাদক সরকার রুহুল আমীন, যুগ্ম সম্পাদক মুনতাসীর রায়হান মীম, শাহাদাৎ হোসেন আশরাফ ও ওয়ালী উল্লাহ খান, নির্বাহী সদস্য সুচিত্র সরকার ও শাহারিয়ার রিপন।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer