উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১১/২০২২ ৭:১৩ এএম

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভগ্নিপতি নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রিয়াজ উদ্দিন বাদি হয়েছে এ মামলাটি দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবরে দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভ‚ক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ১ দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তুষার আহমেদ।
এজাহারে, নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। নুরুল হোছাইন টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার মৃত আমির হোছাইনের পুত্র। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির মামাতো বোনের স্বামী। একই সঙ্গে টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের আপন ভগ্নিপতি।
মামলার বাদি দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রিয়াজ উদ্দিন জানিয়েছেন, নুরুল হোছাইন ও তার ভাই আবদুর রহিম এর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন সংক্রান্তে একটি অভিযোগ দুদক প্রধান কার্যালয় থেকে বিভাগীয় কার্যালয় হয়ে কক্সবাজারে আসে। যার অনুসন্ধান করতে গিয়ে নুরুল হোসাইনকে সম্পদের হিসেবে প্রদান করতে বলা হয়। নুরুল হোছাইন ২০১৮ সালের ২৯ নভেম্বর ডাকযোগে সম্পদের হিসেব প্রেরণ করে। তার দেয়া হিসেব যাচাই-বাছাইকালে জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে মামলার সুপারিশ জানিয়ে দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়। গত ১৫ নভেম্বর এব্যাপারে মামলা করার অনুমোদন পাওয়া যায়। যার প্রেক্ষিতে সোমবার মামলাটি দায়ের করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তুষার আহমেদ জানিয়েছেন, মামলাটি দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা মতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...