নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২/১০/২০২৪ ৪:১৯ পিএম

সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ‌‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ওমর ফারুককে গ্রেপ্তার অভিযানে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) মধ্যরাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যরা হলেন- আমিনুল, মো. মাসুদ ও বিশ্বজিত।

পরে আজ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।
ওমর ফারুক টেকনাফ পৌর আওয়ামী লীগের সদস্য এবং আলোচিত ‘মাদক সম্রাট’ ও সাবেক সংসদ আব্দুর রহমান বদির ক্যাশিয়ার ছিলেন।

র‌্যাব-১৫ এর অধিনায়ক বলেন, ফারুককে ধরতে আমাদের একটা অভিযান ছিল। এসময় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছে দুর্বৃত্তরা।

এতে আমাদের কয়েকজন সদস্য সামন্য আহত হন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
টেকনাফের পুরান পল্লান পাড়ার বাসিন্দা মো. রফিক সাংবাদিকদের বলেন, রাতে বদির ক্যাশিয়ার ফারুকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় সেই বাড়ি থেকে পালিয়ে যায় ফারুক।

পরে তার লোকজন র‌্যাবের ওপর ইট পাটকেল ছুড়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. খানে আলম বলেন, আহত অবস্থায় রাতে র‌্যাবের তিন সদস্য চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র কালের কন্ঠ

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer