প্রকাশিত: ২১/০৬/২০১৬ ৯:১৬ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার।

কক্সবাজার জেলা কারাগারের সুবেদার আব্দুর রহমানকে বদলী করা হয়েছে। কারা অধিদপ্তরের এক বদলী আদেশে  সম্প্রতি তাকে শেরপুর জেলা কারাগারে বদলী করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেল সুপার বজলুর রশীদ আখন্দ।  কক্সবাজার জেলা কারাগারে কর্মরত থাকাকালীন বহুমুখী দূর্নীতির অভিযোগ উঠে সুবেদার রহমানের বিরূদ্ধে। জেলা কারাগারের হিসাব রক্ষক ফরহাদ খন্দকার ও সুবেদার রহমানের সিন্ডিকেট বন্দীদের জন্য বরাদ্ধ খাবার কম দেয়া, সিট বিক্রি, কারাগারে মাদক ও ইয়াবা ব্যবসা, কয়েদী-হাজতীদের কাজপাশ বন্টনে বাণিজ্য ও কারা হাসপাতালে টাকার বিনিময়ে সুস্হ বন্দীদের রাখাসহ রকমারী অনিয়ম-দূর্নীতিতে জড়। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় তথ্যবহুল একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে ও দোর্দন্ডপ্রতাপ সুবেদার আবদুর রহমানকে শাস্তিমূলক বদলী করা হয়। তবে তার অন্যতম সহযোগী জেলা কারাগারের হিসাব রক্ষক ফরহাদ খন্দকার এখনো বহাল তবিয়তে রয়েছেন বলে জানা গেছে। জেল সুপার বজলুর রশীদ আখন্দ জানান, বদলী হওয়া সুবেদার আব্দুর রহমানের স্হলে এখনো কাউকে পদায়ন করা হয়নি।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...