প্রকাশিত: ০৪/০৬/২০১৯ ১২:২০ পিএম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। তাকে আগের পদেই বহাল রাখার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ছয় দিনের মধ্যে একই পণ্যের দাম দ্বিগুণ নেয়ায় সোমবার দুপুরে আড়ংয়ের উত্তরা শোরুমকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ার। একইসঙ্গে ২৪ ঘণ্টা শোরুমটি বন্ধ ঘোষণা করা হয়।

জরিমানা করার কয়েক ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে খুলনায় বদলি করার আদেশ দেয়া হয়। নতুন কর্মস্থল দেয়া হয় সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা পদে। আদেশে ১৩ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

মঞ্জুর শাহরিয়ারের বদলির আদেশ দেয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান। এরপরই তাকে বদলির আদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরিয়ে আনার নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer