প্রকাশিত: ১৪/০৫/২০২০ ১১:২০ এএম

সমুদ্রপৃষ্ঠের অবিরাম তাপমাত্রা যদি ২৮ সেলসিয়াসের ঊর্ধ্বে থাকে তাহলে ক্রমেই অস্থির হয়ে উঠে সাগরের বায়ুপ্রবাহ, সাগরবক্ষ, মেঘমালা মিলিয়ে সামুদ্রিক আবহাওয়া জগৎ। সমুদ্রে তখন ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ঘনঘটা তৈরি হয়।

বঙ্গোপসাগরে নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের আলামত তৈরি হয়েছে একথা আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র জানায়। আগামী ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে ‘আম্পান।

এদিকে, গতকাল বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ধাপে ধাপে এটি ঘনীভূত ও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এখনও সমুদ্র স্বাভাবিক থাকায় বন্দরসমূহকে কোনো সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়নি।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সাদৃশ্য বায়ু আবর্তন ঘনীভূত হচ্ছে একটি নিম্ন চাপ এলাকায়। যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংযুক্ত মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিভিন্ন স্যাটেলাইট ইমেজে এটির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এর ৫০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার, যা ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

আগেই জানানো হয়েছিল, চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি নিম্নচাপ সৃষ্টি এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার রয়েছে।

এদিকে উপকূলীয় অঞ্চলে হঠাৎ তাপপ্রবাহ ও উপকূলে ভ্যাপসা গরম সমুদ্রে ঘূর্ণিঝড়ের আলামত বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈশাখের ৩১তম দিনে আজ দেশের অনেক এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বর্ষণ ও গুঁড়িবৃষ্টি হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে।

বুধববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৭ দশমিক৪ ডিগ্রি সেলসিয়াস। ১৬ মিলিমিটার বৃষ্টিপাতের পরও ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫দশমিক৪ এবং সর্বনিম্ন ২৮দশমিক১ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমের দাপটে দুর্বিষহ রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা। গরমে-ঘামে হাঁপাচ্ছে মানুষ।

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাতাসে আর্দ্রতাও বাড়ছে। গতকাল সন্ধ্যায় ঢাকায় আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর ফলে ভ্যাপসা অসহনীয় গরমে ঘামছে মানুষ।

এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকারই সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহের শেষে বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer