প্রকাশিত: ২৯/০৭/২০১৮ ২:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৩ এএম

 

বিশেষ প্রতিনিধি –গভীর বঙ্গোপসাগরে এফ.বি আল মদিনা নামক মহেশখালীর এক ফিশিং ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে মাঝি-মাল্লাদের গুলির্বষণ ও মারধর করে নগদ ২’লক্ষ টাকা,মোবাইল ফোন ও ট্রলারের মূল্যবান জিনিষ-পত্র লুটপাট করে নিয়ে যায়। এসময় জলদস্যুদের গুলিতে ছোট মহেশখালীর ৫ জেলে গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া জলদস্যুদের মারধরে আরো ১৫ জনেরও বেশি জেলে আহত হয়েছে। গতকাল শনিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরে ১৬ বিউ নামকস্থানে ছোট মহেশখালী ইউনিয়নের রেজাউল করিম মেম্বারের মালিকানাধীন এফ.বি আল মদিনা ট্রলারটি ডাকাতির শিকার হয়। গুলিবিদ্ধরা হলেন,ছৈয়দ নুর মাঝি, আব্দু জলিল, ছৈয়দ হোছন,শাহেদ, রেজাউল করিম প্রকাশ মনু। আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত জেলেরা জানান, চিহ্নিত জলদস্যুরা তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী করে। তা দিতে অপারগতা প্রকাশ করায় জলদস্যুরা আমাদের উপর গুলির্বষণসহ বিভিন্ন ধারালো অস্ত্র,দা,কিরিচ ও লোহার রড় দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেছে। পরে জলদস্যুরা আমাদের কাছ থেকে মাছ বিক্রির ২’লক্ষ টাকা,মোবাইল ফোন ও ট্রলারের মূল্যবান জিনিষ-পত্র লুটপাট করে নিয়ে যায়।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

শাহপরীর দ্বীপে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তরপাড়ায় জমি নিয়ে পূর্বশরিয়তের জের ধরে কবির আহমদ চৌকিদারের ...

উখিয়ায় জলবায়ু ঝুঁকির প্রভাবে শিশুদের সুরক্ষায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...