প্রকাশিত: ২৯/০৯/২০২১ ১১:৩৫ এএম , আপডেট: ২৯/০৯/২০২১ ১১:৩৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পার্শবর্তী ট্রলারের জেলেরা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে ওই তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গতকালের বঙ্গোপসাগরের ঝড়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হলো।

বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গতকাল কয়েক দফা বঙ্গোপসাগরে ঝড়ো বাতাস হয়েছে। এতে দুবলার চর ও আশারচর এলাকায় তিন ট্রলার ডুবে যায়। গতকাল এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করে জেলেরা। তবে অন‌্য জেলেদের জীবিত উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন তিন জেলে। আজ সকালে জেলে ইব্রাহীম, মনির ও সরোয়ারের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...
Single Page Footer