প্রকাশিত: ০৮/০৮/২০১৭ ৩:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩১ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবীতে মানববন্ধনোত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি দিয়েছে উখিয়া উপজেলা ছাত্রলীগ। উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টায় উখিয়া স্টেশন চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উখিয়া উপজেলা প্রশাসনকে বঙ্গবন্ধুর ফাঁসির দন্ড প্রাপ্ত বিদেশ পলাতক খুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাসি কার্যকর করার দাবী জানান।
এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন, কৃষকলীগ নেতা আক্তার উদ্দিন টুনু, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইব্রাহিম আজাদ, ছৈয়দ মোহাম্মদ ফরহাদ, যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, আলমগীর অালম নিশা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আজাদ, ছাত্রলীগ নেতা জুলহাস উদ্দিন টিপু, সাইদুল আমিন টিপু, এম এইচ রায়হান, সাইফুল ইসলাম, ওসমান সরওয়ার, ইফতেখারুল ইসলাম, নুরুল হাসান, রাশেদুল ইসলাম, মামুন, মো: ইসহাক,লুৎফর রহমান,নান্নু, কাজল, আব্দুর রহিম মেম্বার প্রমূখ।
মানববন্ধনোত্তর স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দরা সিলেটে ছাত্রলীগনেতা শাহীনকে নির্মম ভাবে কূপিয়ে হত্যা করায় সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল উখিয়ার প্রদান সড়ক প্রদক্ষিণ করে উখিয়া নুর হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer