ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২২ ৯:৫১ এএম , আপডেট: ১৬/০৮/২০২২ ১০:০৪ এএম

শোক দিবস উপলক্ষে আয়োজিত দলীয় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বক্তব্যের
একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে প্রতিমন্ত্রী বলছেন, ‘এটা স্লিপ অব টাং’। তিনি এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

আজ সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কায়মনে তাঁর জন্য দোয়া করব, বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়।’

এ নিয়ে সমালোচনা শুরু হলে প্রতিমন্ত্রী বলেন, ভুলবশত তাঁর মুখ থেকে এমন বাক্য বের হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন এবং বক্তব্য সংশোধন করে বঙ্গবন্ধুকে ‘জান্নাত’ দানের দোয়া করেছেন।

এ ব্যাপারে জানতে পরে যোগাযোগ করা হলে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘ওটা স্লিপ অব টাং। আমি আজ তিন উপজেলায় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি। ক্লান্তি ছিল, অনিচ্ছাকৃত ভাবে জান্নাত শব্দের স্থলে জাহান্নাম বলে ফেলেছি। সঙ্গে সঙ্গে সরি বলে বক্তব্য ঠিক করেছি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।’

এ নিয়ে কোনো লিখিত সংশোধনী দেবেন কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘সংশোধনী দেওয়ার প্রয়োজন নেই। আমি সঙ্গে সঙ্গে সরি বলে বক্তব্য সংশোধন করেছি।’

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলছেন, প্রতিমন্ত্রী ভুলবশত মুখ ফসকে জাহান্নাম বললেও তিনি পরক্ষণে দুঃখ প্রকাশ করে তা সংশোধন করেছেন। কিন্তু একটি পক্ষ তাঁর বক্তব্যের ভুল অংশটুকু কেটে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। পুরো ভিডিও প্রকাশ করলে বিষয়টি পরিষ্কার হতো।

এ বিষয়ে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বলেন, ‘বিষয়টি আসলেই স্লিপ অব টাং হয়েছে। তিনি পরক্ষণেই সংশোধিত বক্তব্য দিয়েছেন।’

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) সংসদ সদস্য। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer