উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৭/২০২৩ ৭:৩২ এএম

হেলিকাপ্টারে করে বিয়ে করতে গিয়ে ভুল ঠিকানায় গিয়ে পৌঁছেন এক বর! বিয়ে বাড়িতে না ল্যান্ড না করে হেলিকাপ্টারটি ল্যান্ড করে পতিত জমিতে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ পৌর এলাকায়। ঠিকানা হারিয়ে ল্যান্ডিং করলে হেলিকপ্টারটি দেখতে আশে পাশে হাজারো গ্রামবাসী ভিড় করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের একটি পতিত জমিতে ল্যান্ড করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করে হেলিকপ্টারটি। এতে বরসহ ৪ জন যাত্রী ছিল। পরে সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি।

ধূলজূরী গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী মাসুম মিয়া জানান, হঠাৎ অনেক শব্দ শুনতে পাই। তখন দেখি এলাকার লোকজন ছুটাছুটি করছে। তারপর গিয়ে দেখি একটি হেলিকাপ্টার ঠিকানা ভুল করে বরযাত্রী নিয়ে এখানে ল্যান্ড করে।

হোসেনপুর পৌর সদর বাজারের মিষ্টির দোকানদার অমিত হাসান জানান, ধূলজূরী গ্রামে ভুল করে হেলিকাপ্টার এসেছে শুনে মানুষ দেখতে ভিড় জমাচ্ছে। দোকান বন্ধ করে আমিও দেখে এসেছি নিজ চোখে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...