উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২৪ ৯:৪০ এএম

মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় পার্থ বিশ্বাস পিন্টু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙ্গিরি গ্রামের সুমন বিশ্বাসের ছেলে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রবিবার মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে পার্থ বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। এটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার দুপুরে বিক্ষুব্ধরা পটিয়া থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ সোমবার সন্ধ্যায় সিভয়েস২৪’কে বলেন, ‘অভিযুক্তকে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে।’

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer