উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৩/২০২৩ ৮:৩৪ এএম

ফেসবুকে নারীর ছবি, ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জহিরুল ইসলাম ও মো. সরোয়ার। আজ বৃহস্পতিবার র‌্যাব-৭–এর একটি দল কক্সবাজারের পেকুয়া থেকে তাঁদের গ্রেপ্তার করে। সংস্থাটি বলছে, এ পর্যন্ত তাঁরা অর্ধশত নারীর সঙ্গে প্রতারণা করেছেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী নারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব দুজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা দুজন এ পর্যন্ত অর্ধশত নারীর সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।

এই র‍্যাব কর্মকর্তা জানান, ভুক্তভোগী এক নারী কক্সবাজারের চকরিয়ায় থাকেন। পাশাপাশি একটি এনজিওতে চাকরি করেন। আসামি জহিরুল ইসলামের সঙ্গে তাঁর গত মাসে পরিচয় হয়। তিনি নিজেকে ওই নারীর কাছে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে ওই নারীর কাছ থেকে ছবি নেন। ভুক্তভোগী সরল বিশ্বাসে ছবি দেন জহিরুলকে। তখন ওই নারীকে জানানো হয়, তাঁকে পছন্দ করেছে পরিবারের লোকজন। গত ১৬ ফেব্রুয়ারি পেকুয়া চৌমুহনী এলাকায় জহিরুল ওই নারীর সঙ্গে দেখা করেন। কথা বলার একপর্যায়ে ভুক্তভোগীর মুঠোফোন থেকে কিছু স্থিরচিত্র ও ভিডিও নিয়ে নেন। এ ছাড়া ভিডিও কলে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখেন জহিরুল। ওই ছবিগুলো বিভিন্ন লোকজনকে দেওয়ার ভয় দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও ইমোতে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি দিতে বলেন। আত্মসম্মানের ভয়ে ওই নারী ছবি দেন। পরে জহিরুল শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। রাজি না হলে ৫০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার আরও বলেন, জহিরুলকে এসব কাজে সহায়তা করেন তাঁর সহযোগী সরোয়ার। ৯ মার্চ ভুক্তভোগী নারীর চাচাতো ভাইয়ের কাছে স্থিরচিত্রগুলো পাঠান জহিরুল। এ পর্যন্ত তাঁরা অর্ধশত নারীর সঙ্গে এ ধরনের প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের মুঠোফোন থেকে অসংখ্য নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...