উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/১০/২০২২ ১০:০৯ এএম

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ১৭নং ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গুলি করে দুইজনকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

নিহতরা হলেন- ১৭নং ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহ ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং মো. কাসিম ছেলে ইয়াছিন (৩০)।

এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অজ্ঞাতনামা ও অস্ত্রধারীরা দুইজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন রোহিঙ্গা ইয়াছিন। অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত বলে ঘোষণা করে।

তিনি আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...