প্রকাশিত: ১৫/০৯/২০১৭ ১০:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩১ পিএম

নিউজ ডেস্ক::
আবারও আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশে প্রবেশ করেছে। এই ঘটনায় বাংলাদেশে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার সন্ধ্যায় তাকে তলব করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অং মিন্টকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও হস্তান্তর করা হয়।

এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিও জানায় বাংলাদেশ। মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও আজ ১৪ তারিখে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। এর আগে, আগস্টের ২৭ ও ২৮ এবং এ মাসের ১ তারিখে কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer