উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০১/২০২৪ ৯:০০ এএম

বিদায়ি বছর ২০২৩ সালজুড়ে আলোচনায় ছিল কক্সবাজার সমুদ্র উপকূলে ডুবন্ত ট্রলারে ১০ জনের লাশ উদ্ধারের ঘটনাটি। ঘটনার ৮ মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। ২৩ এপ্রিল সাগরে ভেসে থাকা ট্রলার নাজিরারটেক উপকূলে টেনে আনেন জেলেরা। সেখান থেকে ১০ জনের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতদের মধ্যে ট্রলারের মালিক সামশুল আলম ওরফে সামশু মাঝিও রয়েছেন। তিনি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়ার রফিক মিয়ার ছেলে। নিহত অন্যরা হলেন-শাপলাপুর ইউনিয়নের মিটাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম, জাফর আলমের ছেলে সওকত উল্লাহ, মুসা আলীর ছেলে ওসমান গনি, সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ, মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ, মোহাম্মদ হোসাইনের ছেলে নুরুল কবির, চকরিয়ার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম, শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান ও পৌরসভার চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়া। এ ঘটনায় সামশুর স্ত্রী কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশের দাবি, ওই ঘটনায় গ্রেফতার ৯ আসামিকে জিজ্ঞাসাবাদ ও ৭ জনের জবানবন্দি পর্যালোচনা করে ঘটনা সম্পর্কে ধারণা পেয়েছেন তারা। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও দাবি পুলিশের। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, নিহতরা সবাই ডাকাত দলের সহস্য। মূলত ট্রলার ডাকাতি করতে গিয়ে জেলেদের হাতে নিহত হয়েছেন ওই ১০ জন। পরে ট্রলারসহ তাদের ডুবিয়ে দেওয়া হয়। ট্রলারে ১০ লাশ উদ্ধারের ঘটনায় শুরু থেকেই আলোচনায় ছিলেন আলোচিত জলদস্যু খাইরুল বশর সুমন। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা সুমনকে ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে গ্রেফতারের পরদিন রিমান্ডে নেয় পুলিশ। পুরো ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড বলা হচ্ছে এই সুমনকে। কক্সবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেছেন নিহতের ট্রালার ডাকাতি করতে পাঠিয়েছিলেন তিনি। তন্তকারী কর্মকর্তা দুর্জয় বিশ্বাস বলেন, জবানবন্দিতে সুমন বারবার বলেছে-আমি ডাকাতি করতে পাঠিয়েছিলাম, তাদের মারতে পাঠাই নাই। তারা মেরেছে এ দায় আমার না। সুত্র: যুগান্তর

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer