

চট্টগ্রামে লক্ষীপুরের যুবক প্রেমিকার ব্যক্তিগত মুহূর্তের স্পর্শ কাতর ছবি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগে
আবদুর রহমান নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ মার্চ) ৩ টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত প্রেমিক আব্দুর রহমান লক্ষীপুর জেলার রায়পুরের চরবংশি এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। সে বর্তমানে কোতোয়ালীর থ্রী স্টার হাজী মনির স্কয়ারের বাসিন্দা।
র্যাব জানায়, ২০২০ সালের অক্টোবর মাসে প্রেমিকার ফেসবুক আইডির মাধ্যমে পরিচয় প্রেমের সম্পর্ক হয় তাদের। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের ভিডিও কলে কথা বলার সময় মো. আব্দুর রহমান প্রেমিকার ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখে। পরে বিয়ের কথাবার্তা উঠলে আটক যুবক পরিবারের পছন্দ অনুযায়ী অন্য মেয়ে এবং একইসঙ্গে তাকেও বিয়ে করবে বলে জানায়। তাতে ওই তরুণী রাজি না হওয়ায় তার সঙ্গে ব্যক্তিগত মুহুর্তের ভিডিও ও ছবি ফেসবুকসহ আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে ওই তরুণী মান সম্মানের ভয়ে আবারো প্রেমের সম্পর্কে জড়ায়। তখনও ব্ল্যাকমেইল করে আবারো আপত্তিকর ছবি পাঠাতে বাধ্য করে। ওই তরুণী আর সম্পর্ক রাখবে না বললে আব্দুর রহমান স্পর্শকাতর ছবি ও ভিডিও প্রেমিকার আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে দেয়। নগরের সিআরবিতে দেখা করতে বলে প্রেমিক, না হয় ছবি ও ভিডিও ফেইসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়। পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রেমিককে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত