প্রকাশিত: ২৭/০৪/২০১৮ ৯:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৪ এএম

প্রেমিকার মৃত্যুর তিনদিনের ব্যবধানে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামে রিপন শিকদার (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রিপন ও তার প্রেমিকা প্রীতি কনা বিশ্বাস (২৪) দুজনই মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি করতেন।

রাজাপুর ইউনিয়ন পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল খালেক হাওলাদার জানান, রিপন ও প্রীতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেটি নিয়ে তাদের মধ্যে মনমালিন্য ও পারিবারিক দ্বন্দ চলছিল। এর জেরে এক মাস মাস আগে রিপন প্রীতির মোবাইল নাম্বারটি ব্লক করে দেন। সেই সে সময় ক্ষোভে প্রীতি ভিক্সল জাতীয় তরল ডিটার্জেন্ট পান করে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ২৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ২৩ এপ্রিল তিনি মারা যান।

তিনি জানান, এই শোক সইতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন নিজ গ্রামের মাঠের মধ্যে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার পকেট থেকে একটি টিঠি উদ্ধার হয়। যেখানে লেখা ছিল ‘আামার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ও জান আমাকে ক্ষমা করো।’

এসআই খালেক আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার দুপুরে স্থানীয় শশ্মানে রিপনের শেষকৃত সম্পন্ন্ হয়েছে।

রিপনের বাবা নির্মল শিকদার ও প্রীতির বাবা অমল বিশ্বাসের সঙ্গে আলাপ করেও রিপন ও প্রীতির সম্পর্কের সত্যতা মিলেছে। তবে তারা জানিয়েছেন, পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নিয়ে আগামী শ্রাবন মাসে বিয়ের দিন ঠিক করেছিলেন। তবু কেন তারা এমন করলো বুঝতে পারছেন না।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer