ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১২/২০২৩ ৪:১৫ পিএম , আপডেট: ১৪/১২/২০২৩ ৪:৫৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য জাফর আলম। ফলে নৌকা মাঠে না থাকলেও কল্যাণ পার্টির ইবরাহিমের লড়াই কঠিন করে দিয়েছে জাফর আলম।

ইসির আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে এ শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন। জাফর আলমের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন। মামুনের আপিল না মঞ্জুর করে দেওয়া ভোটে দাঁড়াতে আর বাধা নেই জাফর আলমের।

বুধবার ইসির আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে ইব্রাহিমকে উদ্দেশ্য করে জাফর আলম বলেন, ‘তিনি (সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম) চকরিয়া পেকুয়ার মানুষ না। চকোরিয়া-পেকুয়ার মানুষ অনেক অতিথিপরায়ন। ভোটের মাঠ খুব সহজ নয়।’

নৌকা সরে যাওয়ায় ভোটের মাঠে মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমনও হতে পারে আমার ছেলে তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও ভাতিজা কামরুদ্দিন আকমলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তিনি জেনারেল ঠিক আছেন, ভোটের মাঠ কিন্তু সহজ না। তিনি কল্যাণ পার্টি থেকে কী কল্যাণ করবেন। বর্তমান আমি ৮ থেকে ১০ বছরে অনেক কল্যাণ করেছি। জয়ের বিষয়ে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী এবার আমাকে নৌকা দেয়নি স্বতন্ত্র হিসেবে ভোট করতে বলেছে। তাই নতুন পরীক্ষা দিয়ে কক্সবাজার-১ আসন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে প্রধানমন্ত্রীর হাতে উপহার দেবো।

পাঠকের মতামত

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer