প্রকাশিত: ২১/১১/২০১৯ ৭:৪৮ পিএম

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলার কর্মকর্তাদের রদবদল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ৬৪ জেলার কর্মকর্তাদের বদলি করে। নতুন বদলির কারণে আগের সব আদেশ বাতিল বলে গণ্য হবে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিদ্যালয়ে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কর্মসূচি পালন নিশ্চিত করবেন। এজন্য প্রয়োজনে মেধাবীদের পুরস্কৃত করতে হবে। শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং- বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শিক্ষকরা লেসন প্ল্যান অনুযায়ী পাঠদান করছেন কি-না সেটিও গুরুত্ব দিয়ে নজরে রাখতে হবে। শিক্ষকদের নিয়মিত ল্যাপটপ, আইসিটি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করতে হবেশিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রতিও গুরুত্বারোপ করতে হবে। মৌলিক সাক্ষরতা প্রকল্পের অধীন ২১ লাখ নিরক্ষরকে সাক্ষর করে তোলার কার্যক্রম তদারকি করতে হবে। মন্ত্রণালয় স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...