প্রকাশিত: ১০/১২/২০২১ ৭:৫২ এএম , আপডেট: ১০/১২/২০২১ ৭:৫৪ এএম

প্রাতিষ্ঠানিক কোনো যোগ্যতা না থাকলেও ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দীপঙ্কর বিনোদ শর্মা ওরফে ডিবি শর্মা নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের হাসপাতাল সড়কে তার চেম্বার থেকে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অকপটে শিকার করেন ডাক্তার হিসেবে পরিচয় দেয়ার যোগ্যতা অর্জন করেননি তিনি।

আটক দীপঙ্কর বিনোদ শর্মা ওরফে ডিবি শর্মা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জগদিস চন্দ্র শর্মার ছেলে।

নুরুল আলম নামে এক রোগীর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নামে র‌্যাব। তারপর কথিত ডাক্তার ডিবি শর্মা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া চিকিৎসা প্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছেন এমন তথ্য নিশ্চিত হয় র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, একজন চিকিৎসাপ্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে আমরা জানতে পারি কথিত চিকিৎসক ডিবি শর্মা কোনো প্রাতিষ্ঠানিক সনদ ছাড়ায় চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকারও করেছেন। তারপরও আমরা আরও তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেব

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer