প্রকাশিত: ১৬/০৬/২০১৯ ৩:০৫ পিএম

নিউজ ডেস্ক:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পুনঃপরীক্ষায় প্রাণের হলুদ, পুষ্টির তেলসহ বিভিন্ন কোম্পানির ১৬টি পণ্য উত্তীর্ণ হতে পারেনি। এ কারণে ওই ১৬টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে।

রোববার (১৬ জুন) বিএসটিআই এর আইনজীবী আদালতকে এসব তথ্য জানিয়েছেন।

যে ১৬টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে সেগুলো হলো- মিষ্টি মেলার লাচ্ছা সেমাই, ডানকান’স মিনারেল ওয়াটার, পুষ্টি সরিষার তেল, নূর স্পেশাল লবণ, দাদা সুপার লবণ, তিন তীর লবণ, স্টারশিপ লবণ, তাজ লবণ, মোল্লা সল্ট, প্রাণ হলুদের গুঁড়া, প্রাণ লাচ্ছা সেমাই, জেদ্দা লাচ্ছা সেমাই, ড্যানিশ কারি পাউডার, ড্যানিশ হলুদের গুঁড়া, সান চিপস ও অমৃত লাচ্ছা সেমাই।

এসময় আদালত বলেন, ‘অনেক সময় আমরা শুনি পণ্য পরীক্ষায়ও লেনদেন হয়। এমনটা আমাদের সামনে এলে দুদককে নয়, সোজা জেলে পাঠিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, রমজান উপলক্ষে বিএসটিআই ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছিল। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ৩১৩টির মধ্যে ৫২ পণ্য মানহীন বলে প্রতিবেদন দেয় বিএসটিআই। পরে পুনঃপরীক্ষায় উতরে যায় ৩৬টি পণ্য। সারা বাংলা

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...