প্রকাশিত: ১৫/০৭/২০২২ ২:০১ পিএম

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। আহত রাইসা (আড়াই বছর) নিহত রাজুর মেয়ে। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেট কার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

আমরা ধারণা করছি, মোটরসাইকেলটি উল্টোপথে আসছিল। তবে বিষয়টি এখনও নিশ্চিত না। দুর্ঘটনায় দুজন ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়। এ ঘটনায় প্রাইভেট কারের যাত্রীরাও আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে একটি মোটরসাইকেলযোগে হতাহতরা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেলটি কোনাবাড়ী নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে শাহীন ও শামীম ফ্লাইওভারের ওপর থেকে ছিটকে নিচে পড়ে এবং রাজু ও তার মেয়ে সেখানেই পড়ে যায়। এতে তারা চারজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাজু, শাহীন ও শামীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাইসাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer