প্রকাশিত: ২৪/০৭/২০২২ ১১:১২ এএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কুটম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ফরাজী মঞ্জিলের বাসিন্দা ৫২ বছরের গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী ৪৮ বছরের জাহানারা আক্তার ও তার শ্যালিকা ৪৫ বছরের সালমা আক্তার নাজমা। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ‘গিয়াস উদ্দিন মাহমুদ প্রাইভেট কারটি নিজেই চালিয়ে ঢাকা থেকে ফেনীতে তার বাড়ি যাচ্ছিলেন। দ্রুত গতির কারণে পথে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে কারে থাকা তিনজনই নিহত হন।

এসআই প্রেমধন মজুমদার বলেন, ‘দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও মরদেহ তিনটি ফাঁড়িতে রাখা হয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer