প্রকাশিত: ০১/১১/২০১৮ ৭:৪৯ এএম

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের প্রশাসনের কর্মকর্তারাই ভোটগ্রহণের ‘সর্বময়’ কর্তৃত্বে নিয়োজিত হচ্ছেন। তাদেরই রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত করবে নির্বাচন কমিশন (ইসি)। ফলে সংস্থাটির নিজস্ব কর্মকর্তারা এবারও সর্বময় কর্তৃত্বের দায়িত্বটি থেকে দূরেই থাকছেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা জানান, আসন্ন সংসদ নির্বাচনে মূলত জেলা প্রশাসকদেরই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। কোথাও কোথাও বিভাগীয় কমিশনারদেরও নিয়োজিত করা হতে পারে।

ইসি সচিবালয়ের তৈরি করা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের খসড়াতেও এ তথ্য রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে- ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা বা সহকারী কমিশনার (ভূমি) বা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছিল। একাদশ সংসদ নির্বাচনেও বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা, সহাকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা বা সহকারী কমিশনার (ভূমি) বা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োজিত করা যেতে পারে।

…এদিকে ইসির মাঠ কর্মকর্তারা দীর্ঘদিন থেকে এই পদে নিয়োজিত হওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের যুক্তি সরকারের উপ-সচিব বা তদূর্ধ্ব পদের জনবলকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিধান দেওয়া আছে গণপ্রতিনিধিত্ব আদেশে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পর্যাপ্ত উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা হচ্ছে একটি জেলার ভোটগ্রহণের সর্বময় কর্তৃত্বের অধিকারী কর্মকর্তা। ভোটগ্রহণ প্রক্রিয়ায় তিনি যে সিদ্ধান্ত নেন, সেটাই কার্যকর করার বিধান রয়েছে। মাঠ পর্যায়ে তার ক্ষমতা নির্বাচন কমিশনের থেকেও বেশি।

এ বিষয়টি সামনে এনে বিএনপিসহ বেশকিছু দল প্রশাসনের কর্মকর্তার পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাদের নিয়োগ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার জন্য কমিশন বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer