প্রকাশিত: ২৮/১১/২০২১ ৩:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী বাবার ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন পারভেজ আহমেদ (২০) নামে এক তরুণ।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশ তাকে আটক করে। পরে পারভেজকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ মুক্তারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পারভেজ প্রবাসে থাকা তার বাবা নুরুল ইসলামের ভোট দিতে আসেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...