রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পবিত্র কাবা শরিফের গিলাফ তুলে দিয়েছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে শেখ হাসিনার হাতে পবিত্র কাবা শরিফের গিলাফ তুলে দেন ধর্মমন্ত্রী। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত ‘২০২৩ সালে প্রণীত আইনসমূহ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঠকের মতামত