প্রকাশিত: ০২/০৯/২০২১ ৬:১৯ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া:
হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান শুরু হয়েছে। ডাব্লিউএফপি’র অর্থায়নে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে উখিয়া উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উখিয়া উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার হতদরিদ্র ৭হাজার জন শ্রমিকদের মাঝে নগদ টাকা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে জনপ্রতি নগদ ২৫০০টাকা করে বিতরণ করা হয়।

নগদ অর্থ সহায়তা পেয়ে কয়েকজন উপকারভোগী জানান,আর্থিক সমস্যায় জর্জরিত দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী অফিসার জানান,কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে ডব্লিউএফপি’র অর্থায়নে পাঁচ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার হতদরিদ্র ৭হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। ইউনিয়নের এসব দরিদ্র জনগোষ্ঠীর মাঝে জনপ্রতি ২৫০০টাকা করে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নের উপকারভোগীদের মাঝে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নগদ অর্থ সহায়তা বিতরণকালে রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...