প্রকাশিত: ০৮/১২/২০১৯ ৯:৪১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রোববার রাত ৮টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে এক ফ্রেমে ধরা পড়েন তারা।

এ সময় টেলিভিশনের পর্দায় হাস্যোজ্বল দেখা যায় সবাইকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশ থেকে প্রধানমন্ত্রীর ডান হাত ধরে রেখেছিলেন সালমান, আর বাম পাশে ক্যাটরিনা। ক্যাটকে শেখ হাসিনার বাম হাত ধরে হাসি ঝরাতে দেখা গেছে প্রেসিডেন্ট বক্সের সামনে। প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন বলিউডের দুই তারকা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথাও বলেন তারা।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করতে রোববার ঢাকায় পা রাখেন সালমান ও ক্যাটরিনা। বলিউডের জনপ্রিয় কয়েকটি গানের তালে নাচবেন তারা।

জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটে গ্যালারিকে পেছনে রাখা বানানো মঞ্চে হাজির হবেন ক্যাটরিনা। এরপর রাত ১০টায় থাকছে সালমানের পরিবেশনা। রাত ১০টা ২০ মিনিটে দু’জনে একসঙ্গে নাচবেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...