প্রকাশিত: ০২/০২/২০২২ ৯:৫০ এএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গত বছরের আগস্ট থেকে কারাগারে পুলিশের সাবেক ওসি প্রদীপ দাশ। সোমবার সেই মামলায় তার ফাঁসির রায় হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রদীপ কারাগারে যাওয়ার পর থেকে তার স্ত্রী চুমকি কারণ পলাতক রয়েছেন। তাকে কারাগারে বা আদালতে একবারের জন্যও দেখতে যায়নি স্ত্রী-সন্তান। তার স্ত্রী-সন্তানরা কোথায় আছে, তাও জানা যায়নি। চুমকি কারণের নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলছে।

চুমকি কারণের বাবা অজিত কুমার কারণ একাধিকবার বলেছেন, মেয়ে কোথায় আছেন তিনি জানেন না। প্রদীপ গ্রেপ্তার হওয়ার পর চুমকির সঙ্গে আর কথা হয়নি।

প্রদীপের চট্টগ্রামের পাথরঘাটার বাড়িতে এখন সুনসান নীরবতা। বাড়িটির দারোয়ান বলেন, ‘দালান ইবার এটার মালিক ওসি প্রদীপের স্ত্রী চুমকি। ঘটনার পরত্তুন জামাইরে রাইয়েরে বউ পালাই গেইয়ে। জামাই ওসিরও এহন ফাঁসি অইয়ে পাল্লার। এইল্লা ধন সম্পত্তি গরিয়েরে লাভ কী?’

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা চলছে। মামলার এজাহার অনুযায়ী, ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় স্ত্রীর নামে সম্পদ গড়েছিলেন প্রদীপ দাশ। চুমকি কারণ গৃহিণী। তার জ্ঞাত আয়ের উৎস নেই।

তার পরও তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন। প্রদীপ দম্পতির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ এনেছেন তদন্ত কর্মকর্তা

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...