উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ৯:৪২ এএম

কক্সবাজার সদরের প্রথম নারী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নোয়াখালীতে কর্মরত আছেন খুরুশকুলের গর্বিত মেয়ে নাজমা বিনতে আমিন।

খুরুশকুল মামুন পাড়া নিবাসী তেতৈয়া তাফহীমুল কুরআন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আমিন ও রাহেলা আমিনের জ্যেষ্ঠ কন্যা তিনি।

নাজমা বর্তমানে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে কর্মরত আছেন।

এর আগে তিনি রায়পুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

চাকরিজীবনে তিনি রাঙ্গামাটি উপজেলা নির্বাহী অফিসার,বান্দরবান সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের এল.এ.ও হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।

দেশ ও জনগণের জন্য সারাজীবন কাজ করতে পারে সেজন্য তিনি সকলের কাছে দোয়া বা আশীর্বাদ কামনা করেছেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...